জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ সময়: ২৩:৫৭:২২
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই বর্জ্য অপসারণের কাজ শুরু হয়।
ভোরবেলায় মঞ্চের সামনের এলাকায় দেখা যায়, অসংখ্য ভাঙা গাছ পড়ে আছে। পাশাপাশি সড়ক ও আশপাশের এলাকায় যত্রতত্র পড়ে ছিল খাবারের প্যাকেট, পলিথিন, প্লাস্টিকের বোতল, বাঁশ, প্ল্যাকার্ড, কাঠ ও ব্যানারসহ নানা ধরনের আবর্জনা।
দলীয় নেতাকর্মীরা দলবদ্ধভাবে এসব বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে সরিয়ে নেন। পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত জনসমাবেশের ফলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর সড়ক ও সংলগ্ন এলাকায় সৃষ্ট বর্জ্য অপসারণ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
দলটির পক্ষ থেকে জানানো হয়, নগরবাসীর ভোগান্তি কমানো এবং পরিবেশ রক্ষার স্বার্থে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
No Comment Yet