ফেনী সরকারি কলেজে মশক নিধন ও বৃক্ষরোপণ 

ফেনী, ২ নভেম্বর, ২০২৬ (বাসস) : ফেনী সরকারি কলেজে আজ দুপুরে মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিট। 

কলেজ প্রাঙ্গণে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক এম এ খালেক।

এসময় ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে লিফলেট বিতরণ করা হয়।

সংগঠনের সেক্রেটারি সালাউদ্দিন মামুনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম খলিল ও উপাধ্যক্ষ মো.নুরুল আজিম ভূঁইয়া। 

বিজ্ঞাপন

Anjara World Shop

এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সদস্য হায়দার আলী রাসেল পাটোয়ারী, শরীফুল ইসলাম অপু, মেজবাহ উদ্দিন মিয়াজী, ওসমান গণি রাসেল, আল ইমরান ও ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনি।

অধ্যাপক এম এ খালেক বলেন, ‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তেছে। মানুষ যাতে সচেতন হয় বিশেষ করে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষে কলেজের এ কার্যক্রম প্রশংসনীয়। ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার বিকল্প নেই। সবাই সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।’

0%
0%
No Comment Yet