যুব দিবস উপলক্ষে ঝালকাঠিতে স্বেচ্ছায় রক্তদান
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ০২ নভেম্বর ২০২৬ সময়: ১৬:২৮:৪৪
ঝালকাঠি, ২ নভেম্বর, ২০২৬ (বাসস) : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উপলক্ষে আজ ঝালকাঠিতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের পেয়ারা চত্বরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে। সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনায় কর্মসূচিতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. আলাউদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসাইন ও ডেপুটি কো-অর্ডিনেটর মোহাম্মদ আবদুল্লাহ আল আমীন প্রমুখ।
বিজ্ঞাপন
Anjara World Shop
বক্তারা বলেন, যুব সমাজ দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের শুধু কর্মসংস্থানের জন্য দক্ষ করে তোলাই নয়, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত করতে হবে। স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক উদ্যোগ। তরুণদের এগিয়ে আসার মাধ্যমে রক্তের সঙ্কট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
No Comment Yet