ঢাকায় যেতে না পেরে টিভি–মোবাইলেই প্রিয় নেতার আগমন দেখলেন উপকূলের মানুষ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ সময়: ০১:৩৯:৪১
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পরে দেশের মাটিতে ফেরার দৃশ্যকে ইতিহাসের সাক্ষী করে রাখতে লাখ লাখ নেতাকর্মী ঢাকার ৩০০ ফিটে অবস্থান করছেন। সারা দেশের মানুষও মুখিয়ে আছেন তারেক রহমানের দেশের মাটিতে অবতরণের দৃশ্য দেখতে। যারা ঢাকায় যেতে পারেননি, তারা ইন্টারনেটের এই যুগে সোস্যাল মিডিয়ায় দেখছেন।
আবার ডিশের বদৌলতে ব্যবসা প্রতিষ্ঠান কিংবা চায়ের দোকানে টেলিভিশনের খবর দেখতে ভিড় করেছেন গ্রামের মানুষ। উচ্ছাসিত মানুষের ভিড় রয়েছে সাগর পাড়ের মধ্য উপকূলের কলাপাড়ার জনপদে। পায়রাবন্দরসহ এই উপজেলার হাজারো দোকানপাটে উৎসুক মানুষ ভিড় করছেন সেই শীতের সকাল থেকে। তাঁরা নিজ চোখে দেখছেন তাঁদের প্রিয় নেতার দেশের মাটিতে আগমন দৃশ্য। এখানকার গ্রাম থেকে শহরের যেসব দোকানে ডিশের লাইন রয়েছে সেসব দোকানে দুপুর পর্যন্ত এই ভিড় পরিলক্ষিত হয়েছে। মানুষ ঘন্টার পর ঘন্টা দোকানের মধ্যে বসে কিংবা দোকানের সামনে দাঁড়িয়ে দেখছেন তারেক রহমানের আগমনের দৃশ্য। তার ভাষণ শোনার জন্য এই অপেক্ষা ছিল তাঁদের কাছে প্রত্যাশিত প্রাপ্তি।
টিয়াখালীর জিয়া কলোনীর বাসিন্দা ফোরকান হাওলাদার জানান, তাঁদের নেতার আগমন দৃশ্য দেখতে ঢাকায় যাওয়ার মতো সঙ্গতি নেই। তাই কখনো ফেইসবুকে, আবার কখনো চায়ের দোকানের টিভির খবরে দেখছি। এজন্য সকাল থেকে কর্ম বাদ দিয়ে নেতার আগমনি দেখছেন। শুনছেন তার বক্তব্য, মোট কথা হাজার হাজার মানুষ এই জনপদে তারেক রহমানের দেশের মাটিতে আগমনের পুরো সময়টি দেখছেন। এটি যেন তাঁদের কাছে ছিল কাঙ্ক্ষিত চাওয়া। আর প্রিয় নেতার আগমনে আগামী দিনে নির্বাচনী কাজেও নতুন উদ্দীপনা তৈরি হয়েছে সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের মাঝে। তাঁদের মনে সঞ্চার হয়েছে, সাহস ও শক্তির।
বিজ্ঞাপন
Anjara World Shop
No Comment Yet