তারেক রহমানের দেশ পরিচালনা বিশ্বের ইতিহাসে বিরল : খায়রুল কবির খোকন

নরসিংদী, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, তারেক রহমান যেভাবে দেশ পরিচালনা করছেন, তা বিশ্বের ইতিহাসে বিরল। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে ৪ মাসে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ঘটনা নেই।

জুলাই আন্দোলনে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত শেষে তিনি আজ শনিবার সাংবাদিকদের এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, দেশে সুন্দর গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। নির্বাচনী ইশতেহারে যা অঙ্গীকার করা হয়েছিল তা প্রায় ৮০ শতাংশ পূরণের পথে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড থেকে শুরু করে ইতোমধ্যে অনেক দাবি দাওয়া পূরণ হতে চলছে। 

তিনি আরও বলেন, জনগণ বিএনপি ও ধানের শীষের পক্ষে আছে, জনগণ তা ভোটের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। দেশ পরিচালনায় যারা ব্যাঘাত সৃষ্টি করবে, নন ইস্যুকে ইস্যুতে পরিণত করে আন্দোলন করার চেষ্টা করে দেশের উন্নয়নকে ব্যাহত করবে, দেশের জনগণ তাদের জবাব দেবে এবং দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

Anjara World Shop

খায়রুল কবির বলেন, এখন দেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নেই, ফ্যাসিস্ট হাসিনা নেই। দেশে গণতন্ত্র আছে, গণতান্ত্রিক পরিবেশ আছে, মতপ্রকাশের স্বাধীনতা আছে, ন্যায় বিচার আছে।

0%
0%
No Comment Yet