ঢাবিতে নবাব স্যার সলিমুল্লাহ’র ১৫৫তম জন্মবার্ষিকী পালিত

ঢাকা, ৭ জুন, ২০২৬ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ’র ১৫৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। 

আজ সকালে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুস সালামের নেতৃত্বে হলের আবাসিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা পুরান ঢাকার বেগম বাজারে নবাব স্যার সলিমুল্লাহ’র সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ উপলক্ষ্যে আজ বাদ আসর সলিমুল্লাহ মুসলিম হলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet