নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ সময়: ১৬:৪৮:২৫
“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ অফিসে আয়োজনে জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবুল হায়াত, নাটোর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম, নাটোর বিআরটিএ ইন্সপেক্টর উত্তম কুমার দেব শর্মা, নাটোর জেলা নিরাপদ সড়ক চাই সভাপতি গোলাম মোস্তফা, জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালী, নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সহ গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় উপস্থিত ছিলেন , সড়ক বিভাগ, হাইও থানা, নিরাপদ সড়ক চাই সদস্য, বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিজ্ঞাপন
Anjara World Shop
No Comment Yet