রফিকুল ইসলামের অসুস্থতার খবর পেয়ে পাশে দাঁড়ালেন স্পিকার হাফিজ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ সময়: ০৯:৩০:৪৮
ভোলার লালমোহন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
কয়েক বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইসিসে ভুগছেন রফিকুল ইসলাম। হারিয়েছেন বাকশক্তিও। পরিবারের আয়ের নির্দিষ্ট কোনো উৎস না থাকায় চিকিৎসা ব্যয় চালাতে হিমশিম খাচ্ছেন তিনি।
সোমবার সকালে স্পিকারের দেওয়া অনুদানের অর্থ রফিকুল ইসলামের হাতে তুলে দেন লালমোহন পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু।
বিজ্ঞাপন
Anjara World Shop
এ সময় উপস্থিত ছিলেন লালমোহন প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহীন পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নিরব হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসান, সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
No Comment Yet