হত্যা মামলায় ডিজিএফআই’র সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার ৩ দিনের রিমান্ডে
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ সময়: ১৭:২৭:৩৯
ঢাকা, ৭ মে, ২০২৬ (বাসস) : জুলাই আন্দোলনের সময় রাজধানীর আদাবর থানা এলাকায় গার্মেন্টস কর্মী রুবেলকে গুলি করে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় ডিজিএফআই’র সাবেক কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চার দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে আবারও সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ।
এর আগে, গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিলকে গ্রেফতার করে পুলিশ। গত ৩ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
No Comment Yet