সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ শেষ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ১৩ মে ২০২৬ সময়: ২০:৩৪:৩৭
ঢাকা, ১৩ মে, ২০২৬ (বাসস) : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২০২৭ মেয়াদের দুই দিনব্যাপী নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
আজ প্রথম দিনে ১ হাজার ৭৭১ টি ভোট পড়েছে বলে আইনজীবীরা জানান। সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি মিলনায়তনে আজ সকাল ১০টায় প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়। মাঝে (দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি) বিরতি দিয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন হচ্ছে। মোট ৪০ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর নির্বাচনে ভোটার আছেন ১১ হাজার ৯৭ জন আইনজীবী।
এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন (সংসদ সদস্য) প্রতিদ্বন্দ্বিতা করছেন। দু’টি সহ-সভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান এবং সম্পাদক পদে মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান, দু’টি সহ-সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সাতটি সদস্য পদে নির্বাচন করছেন এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া, ওয়াহিদ আফরোজ চৌধুরী।
বিজ্ঞাপন
Anjara World Shop
এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে আবদুল বাতেন, দু’টি সহ-সভাপতি পদে আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী, সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার, কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম, দু’টি সহ-সম্পাদক পদে মো. তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভুইয়া প্রার্থী হয়েছেন। আর এই প্যানেলের ৭টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেনÑ আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো. ফয়েজউল্লাহ, মো. জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন।
এদিকে এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল থেকে সভাপতি পদে কোনো প্রার্থী দেওয়া হয়নি। তবে এই প্যানেল থেকে সম্পাদক পদে আজমল হোসেন বাচ্চু, দু’টি সহ-সম্পাদক পদের একটিতে মোস্তফা আসগর শরীফী। সদস্য পদে আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো. বনি আমিন ও মাজহারুল ইসলাম প্রার্থী হয়েছেন।
এসব প্যানেলের বাইরে এবারের নির্বাচনে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভুইয়া, মো. আবু ইয়াহিয়া দুলাল, মো. ওমর ফারুক, মোহাম্মদ আশরাফ উজ-জামান খান এবং সদস্য পদে মো. জোবায়ের তায়েব ও তপন কুমার দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।
No Comment Yet