তিতাসে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার গ্রেপ্তার

কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কলাকান্দি ইউনিয়ন শাখার সভাপতি মো. হাবিবুল্লাহ বাহারকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানার উপপরিদর্শক(এসআই) আবুল বাশার বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মামলার এজাহারনামীয় আসামী হাবিবুল্লাহ বাহারকে উপজেলার হারাইকান্দি গ্রামের তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। হাবিবুল্লাহ বাহার ওই গ্রামের মৃত মোঃ আরশাদ মিয়ার ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার উপপরিদর্শক(এসআই) আবুল বাশার।

বিজ্ঞাপন

Anjara World Shop

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফ হোসেনের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মামলার এজাহারনামীয় আসামী হাবিবুল্লাহ বাহারকে শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি হাবিবুল বাহারকে শনিবার(৩ জানুয়ারি) সকালে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করা হবে৷ 

0%
0%
No Comment Yet