বগুড়ায় যুবদলের বর্ষপূর্তি শোভাযাত্রা, জনস্বার্থে ভূমিকা রাখার তাগিদ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ সময়: ১৬:৪৮:০৯
রাজপথের ঐতিহ্য, তৃণমূলের শক্তি, নেতৃত্বের পরীক্ষা ও নতুন চ্যালেঞ্জ সামনে রেখে বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সাংগঠনিক শৃঙ্খলা, জবাবদিহি নিশ্চিত করা, তৃণমূলের ঐক্য, যোগ্য নেতৃত্ব, জনস্বার্থে ভূমিকা রাখাসহ জনআস্থা বাড়ানোর তাগিদ দিয়েছেন নেতারা।
বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন যুবদলের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর ঢল নামে। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে উল্লাস করে যুবদলের ২৫ ইউনিট। শহরের প্রধান প্রধান সড়কে বিপুল সংখ্যক নেতাকর্মীর শোভাযাত্রা মিলনমেলায় পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য (এমপি) রেজাউল করিম বাদশা।
বিজ্ঞাপন
Anjara World Shop
বক্তারা বলেন, রাজপথে আন্দোলন সংগ্রাম, সাংগঠনিক বিস্তার ও ইতিপূর্বে রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে যুবদল। প্রতিষ্ঠার পর থেকেই রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত করতে ভূমিকা রেখেছে। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া সিটি করপোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চান, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা যুবদল নেতা আতাউর রহমান শম্ভু, ফেরদৌস আজম সুমন, শাহাদাৎ হোসেন সোহাগ, হারুনুর রশিদ সুজন, এ্যাডঃ এনামুল হক পান্না, তাজমিলুর ইসলাম বিচিত্র, সবুজ দেওয়ান, মিনহাজুল ইসলাম রিমন, অতুল চন্দ্র দাস, তৌহিদুল ইসলাম তৌহিদ, আহসান হাবীব মমি, আদিল শাহরিয়ার গোর্কি, সৌরভ হাসান শিবলু শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও মেয়র প্রার্থী খালিদ হসান আরমান প্রমূখ উপস্থিত ছিলেন।
No Comment Yet