ঋণের কিস্তি চাইতেই ক্ষিপ্ত হামলা, এনজিও কর্মী হাসপাতালে

রাজশাহীর দুর্গাপুরে কিস্তির টাকা চাওয়াতে “পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র” এনজিওর  নারী মাঠ কর্মী রিনা খাতুনকে মারধোর করেছে ঋণ গ্রহীতা। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। 

৩ জানুয়ারী (মঙ্গলবার) দুপুর ২ টার দিকে  উপজেলার মাড়িয়া ইউপির কাশেমপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

জানা যায়, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র  দুর্গাপুর শাখার মাঠকর্মী  রিনা খাতুন, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ফারুক হোসেন সহ এনজিওর পদক্ষেপ থেকে বেশ কয়েকজন ঋণগ্রহীতা মোঃ সাইফুল ইসলামের কাছে পাওনা ৩৫,২০১ টাকা আদায়ে গেলে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান, বাগ বিতণ্ডার এক একপর্যায়ে সাইফুল ইসলাম ও তার  ভাই সানোয়ার নারী মাঠকর্মীকে পিটিয়ে আহত করেন। এলাকাবাসীর সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। 

এবিষয়ে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দুর্গাপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার ফারুক হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়াতে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

বিজ্ঞাপন

Anjara World Shop

এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এনজিও কর্মীকে মারধরের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন। 

0%
0%
No Comment Yet