ময়মনসিংহে একাডেমিক ভবন পাচ্ছে ৩ শিক্ষাপ্রতিষ্ঠান

ময়মনসিংহ, ২৮ জুন, ২০২৬ (বাসস): জেলায় অবকাঠোগত উন্নয়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে বহুতল বিশিষ্ট নতুন একাডেমিক ভবন পাচ্ছে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান। এ খবরে প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

আজ রোববার বিকাল সাড়ে ৫টায় ময়মনসিংহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাসেল মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষামন্ত্রী বরাবরে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ সিটি করপোরেশন ও সদর উপজেলার ৩টি প্রতিষ্ঠানে জন্য বহুতল ভবন নির্মাণ বরাদ্দের জন্য আধা সরকারি পত্রে (ডিওলেটার) আবেদন জানান। ওই আবেদনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রানালয় এসব ভবন অনুমোদনের নির্দেশ দেয়। এরপর যথাযথ প্রক্রিয়া শেষে গত ২১ জুন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী ইকবাল স্বাক্ষরিত এক চিঠিতে এ ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের বহুতল ভবন নির্মানের অনুমোদন দেয়া হয়।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet