সিলেটে শীতার্তদের মধ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ সময়: ১১:০০:১২
বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর ৩৪ বীরের তত্ত্বাবধানে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্বনাথ পৌরশহরের জানাইয়া মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় স্থানীয় অসহায়-শ্রমজীবি মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন সেনাবাহিনীর ৩৪ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি। এসময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আসিফ মাহমুদ ওয়াকিল, লেফটেন্যান্ট মাহিন ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জহিরুল।
বিতরণকালে লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাগবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জনসেবামূলক এ আয়োজন। সেনাবাহিনী মানুষের পাশে আছে সব সময়।
বিজ্ঞাপন
Anjara World Shop
দেশে কোন প্রকার চাঁদাবাজ-সন্ত্রাসদের প্রতিহত করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। সবাই সেনাবাহিনীর উপর আস্থা-বিশ্বাস রাখতে পারেন। ভোট নিয়ে কেউ কোন প্রকার হয়রানি কিংবা বাঁধা প্রদান করলে আপনারা তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীকে অবগত করবেন। সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।
No Comment Yet