মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ, বিজ্ঞান ও উদ্ভাবনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহী, ১৪ জুন, ২০২৬ (বাসস) : রাজশাহীতে শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশ, বিজ্ঞানভিত্তিক চিন্তা ও উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাজশাহীর রিভার ভিউ কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করা হয়। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতাভুক্ত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনে দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। প্রতিযোগিতায় রাজশাহীর ৯টি উপজেলা থেকে ৯টি দল এবং মহানগর এলাকা থেকে ৪টি দলসহ মোট ১৩টি দল অংশগ্রহণ করে।

স্টলগুলোতে শিক্ষার্থীরা স্থানীয় রিসোর্স ব্যবহার করে ব্যবসায়িক উদ্যোগ, পাঠ্যবইয়ের বিজ্ঞানভিত্তিক তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ এবং মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে বাস্তবসম্মত উদ্ভাবনী ধারণা তুলে ধরে।

বিজ্ঞাপন

Anjara World Shop

আয়োজনটি ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। প্রদর্শনীতে রিভার ভিউ কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা ‘যতœ’ নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন উপস্থাপন করে। অ্যাপটির মাধ্যমে প্রয়োজনীয় সেবা সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ধারণা তুলে ধরে তারা। 

প্রদর্শনীতে নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের পানি পরিষ্কারের নৌকা প্রজেক্ট উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। এ প্রকল্পের মাধ্যমে জলাশয় ও নদীর পানিতে থাকা ভাসমান ময়লা অপসারণের ধারণা উপস্থাপন করা হয়। এছাড়া গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী আল ইসলাহ ইসলামী একাডেমীর শিক্ষার্থীরা প্লাস্টিক বর্জ্য থেকে বিনামূল্যে বিদ্যুৎ উৎপাদনের প্রজেক্ট প্রদর্শন করে।

শিক্ষার্থীরা জানায়, পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ধারণা থেকেই তারা প্রকল্পটি তৈরি করেছে। তারা নিজেদের প্রকল্পের কার্যকারিতা, ব্যবহারিক দিক এবং ভবিষ্যৎ সম্ভাবনা দর্শনার্থী ও বিচারকদের সামনে ব্যাখ্যা করে।

0%
0%
No Comment Yet