হাতিরঝিল থেকে ৪ দিন ধরে নিখোঁজ বৃদ্ধ

ঢাকার হাতিরঝিলের নয়াটোলায় নিজ বাসা থেকে গত ২৫ মে বের হয়ে আর ফিরে আসেন নি মো. সিরাজুল ইসলাম (৭৫)। তার সন্ধানে পরিবারের লোকজন বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার সন্ধান চেয়ে মেয়ে শাহানা আক্তার (৪৭) বুধবার (২৭ মে)  হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তার মামলা নম্বর ১৬৭২।

শনিবার (৩০ মে) দুপুর পর্যন্ত তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজ সিরাজুল ইসলাম রাজধানী ঢাকার হাতিরঝিলের নয়াটোলায় এলাকার বাসিন্দা। গত ২৫ মে বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে লুঙ্গি ছিল। তার উচ্চতা ৬ ফুট, মুখমন্ডল গোলাকার, গায়ের রঙ ফর্সা, চুল পাকা, পরনে লুঙ্গি ছিল।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৫ মে বেলা ৩টার দিকে বাসা থেকে কাউকে না জানিয়ে সিরাজুল ইসলাম বাহির হয়ে যান। আর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পাওয়া যায়নি। 

বিজ্ঞাপন

Anjara World Shop

এ বিষয়ে শাহানা আক্তার বলেন, আমার বাবা গত ২৫ মে বাসায় কাউকে কিছু না বলে খালি গায়ে শুধু লুঙ্গি পরা অবস্থায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। উনি ব্রেন স্ট্রোকের কারণে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছে। আজ অব্দি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দয়া করে কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে জানানোর অনুরোধ জানান।

0%
0%
No Comment Yet