জামালপুরে পৃথক তিন মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন, আরেকজনের ১০ বছরের আটকাদেশ

জামালপুরে ধর্ষণ ও অপহরণসহ পৃথক তিনটি মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেকজনকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। আদালতের পিপি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ এলাকার নিজ বাড়ি থেকে নবম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় ইসলামপুর থানায় মামলা দায়ের করা হয়।
মামলায় ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি মো. শিপন, মো. ইব্রাহিম ও ইউসুফ আলীকে মৃত্যুদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের বাড়ি ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ এলাকায়।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet