আনোয়ারায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৫ দিনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে ইয়াবাসহ আসাফ উদ্দিন (২৩) এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২২ মে) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ২ নম্বর বারশত ইউনিয়নের পশ্চিম ছাল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী সন্দেহজনক আচরণের কারণে আসাফ উদ্দিনকে আটক করে।
পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়। খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

বিজ্ঞাপন

Anjara World Shop

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসাফ উদ্দিনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

0%
0%
No Comment Yet