পুলিশের ১১ কর্মকর্তা বদলি,প্রজ্ঞাপন জারি

পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার ও সহকারী পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তাকে একযোগে দেশের বিভিন্ন ইউনিট ও দপ্তরে বদলি এবং পদায়ন করা হয়েছে।

আজ রোববার (১৮ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের জন্য আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার অর্পণ না করলে ২৮ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet