খুলনায় ৩টি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, আটক ৩

খুলনা, ২৬ আগস্ট, ২০২৬ (বাসস) : নগরীর দারোগাপাড়ার একটি বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একই পরিবারের তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

বুধবার বিকেলে স্থানীয় মহিউদ্দিন সড়কের কে এম ইমতিয়াজ আলীর বাড়ির দোতলার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটক ব্যক্তিরা হলেন- খান কুব্বাত আলী, তার স্ত্রী শামসুন নাহার ও ছেলে কেএম আবিদ হাসান।

খুলনা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টুটপাড়া এলাকার দারোগাপাড়ায় কে এম ইমতিয়াজ আলীর বাড়ির দোতলার ভাড়াটিয়া কুব্বাত আলীর ঘরে অভিযান চালানো হয়। এ সময় প্রথমে ডাইনিং রুমের একটি চেয়ারের ওপর থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আরও দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

Anjara World Shop

তিনি জানান, পরে সন্ধ্যার দিকে ওই ঘর থেকে দুটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতিসহ দেশীয় তৈরি আরও কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রগুলোর উৎস ও মজুতের বিষয়ে জানতে পরিবারের তিন সদস্যকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি (তদন্ত) বলেন, বুধবার সকালে টুটপাড়া এলাকায় তেরখাদা উপজেলার দুলু শেখের ছেলে মাসুদ শেখ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ঘটনাটি তদন্তে নামে পুলিশ। তবে প্রাথমিকভাবে অস্ত্র বা ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিকেলে পুলিশ আবারও এলাকায় অভিযান চালায়।

0%
0%
No Comment Yet