কিশোরগঞ্জে এক ডিলারের ৩০ হাজার টাকা জরিমানা
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ সময়: ১১:৩২:১৭
নীলফামারীর কিশোরগঞ্জে কালো বাজারে পটাশ সার বিক্রির দায়ে বিসিআইসি’র এক সার ডিলারের ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার সন্ধ্যায় বড়ভিটা ইউনিয়ন বিসিআইসি ডিলার মেসার্স জাহেদুল ইসলামের দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিম আঞ্জুম সোহানিয়া।
ভ্রাম্যমান আদালত সূত্র জানাগেছে, বড়ভিটা ইউনিয়ন বিসিআইসি সার ডিলার র্দীঘদিন ধরে দোকানে কৃষকদের মাঝে সার বিক্রি না করে কালো বাজারে সার বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে ওই ডিলারের দোকানে সারের হিসাবের গরমিল পায়। এমনকি ক্যাশ মেমোতেও সারের হিসাবের মিল পায়নি।
এ সময় পটাশ সারের সঠিক হিসাব দিতে ব্যর্থ হয় ওই সার ডিলারের ম্যানেজার মোঃ জালাল উদ্দিন। প্রকৃত কৃষকদের মাঝে সার বিক্রয় না করে কালো বাজারে সার বিক্রির অপরাধে ডিলার জাহেদুল ইসলাম উপস্থিত না থাকায় ডিলারের ম্যানেজার জালাল উদ্দিনকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করে। দন্ডপ্রাপ্ত জালাল উদ্দিন পূর্ব দলিরাম গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিম আঞ্জুম সোহানিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম,উপজেলা নির্বাহী অফিসারের পেশকার আইয়ুব আলী, পুলিশ ও আনসার সদস্যগণ।
বিজ্ঞাপন
Anjara World Shop
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিম আঞ্জুম সোহানিয়া জানান, দীর্ঘদিন ধরে কালো বাজারে সার বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে তার দোকানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় ওই ডিলারের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
No Comment Yet