সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ২,৩৮৫ মামলা নিষ্পত্তি

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ (বাসস) : বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীনে সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২,৩৮৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ সেবার মধ্যে সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ২,৩৮৫ টি, ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ৪০ হাজার ৪৭৫ টি এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৮২৫টি মামলা নিষ্পত্তি হয়েছে।

আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা দিতে প্রণীত ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে। 

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet