দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ০৮ মে ২০২৬ সময়: ১৫:২২:২৮
ঢাকা, ৮ মে, ২০২৬ (বাসস): দেশের কোথাও কোথাও আজ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুর ও যশোরে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ৩২ ডিগ্রি, চট্টগ্রামে ৩৩ দশমিক ৩ ডিগ্রি, সিলেটে ৩১ দশমিক ৩ ডিগ্রি, রাজশাহীতে ৩৩ ডিগ্রি, রংপুরে ৩২ দশমিক ৫ ডিগ্রি, খুলনায় ৩৪ দশমিক ৫ ডিগ্রি এবং বরিশালে ৩৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
এছাড়া যশোরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ ও মোংলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
No Comment Yet