রাজশাহীতে নদীতে ডুবে যুবকের মৃত্যু

রাজশাহী, ৮ মে, ২০২৬, (বাসস): জেলার বাগমারায় নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সাজেদুর রহমান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

সাজেদুর উপজেলার সূর্যপাড়া গ্রামের মৃত আমির মন্ডলের ছেলে। 

আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার সূর্যপাড়া এলাকার ফকিন্নি নদীর বেলী ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে মাছ ধরার জন্য নৌকা নিয়ে নদীতে যান সাজেদুর রহমান। একপর্যায়ে অসাবধানতাবশত নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

বিজ্ঞাপন

Anjara World Shop

খবর পেয়ে বাগমারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে সাজেদুর রহমানের লাশ উদ্ধার করে।

0%
0%
No Comment Yet