লিগ্যাল এইডে সরকারি খরচায় ২ লাখের বেশি মামলার নিষ্পত্তি
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ২২ মে ২০২৬ সময়: ১২:৫৮:৫৯
ঢাকা, ২২ মে, ২০২৬ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৩৫ হাজার ২১০টি মামলা নিষ্পত্তি হয়েছে।
২০০৯ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে প্রস্তুত করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আইনি সহায়তার মাধ্যমে নিষ্পত্তিকৃত এসব মামলার মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ হাজার ৩৩২টি, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ৩২ হাজার ৫৮টি এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৮২০টি মামলা নিষ্পত্তি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি খরচে ১৪ লাখ ৬১ হাজার ৬৩০ জনকে আইনি সেবা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালতের বিচারপ্রার্থী ছাড়াও কারাগারে থাকা অসচ্ছল বন্দিরা এ সেবার আওতায় ছিলেন।
দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকারি খরচে এ সেবা দেওয়া হচ্ছে।
No Comment Yet