বন্দরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ০১ নভেম্বর ২০২৬ সময়: ২২:৩৩:১৮
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জ বন্দরে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদের মেধা, সৃজনশীলতা ও কর্মক্ষমতাকে কাজে লাগানোর প্রত্যয় নিয়ে উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
আজ রবিবার (১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও শিবানী সরকার।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.জাহিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আল মাহমুদ হাসান মৎস্য কর্মকর্তা রফিক আবেদীন,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন,নির্বাচন অফিসার শেখ ফরিদ, সমবায় অফিসার মো.আলাউদ্দিন মিয়া,পল্লী সঞ্চয় ব্যাংকের মাহবুবা আক্তার শ্যামলী, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা,প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর সুরাইয়া ইসলাম, গ্রাম আদালতের সীমা আক্তার প্রমুখ।এছাড়াও সরকারি – বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বেড় করা হয় এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
Anjara World Shop
যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল হক বলেন, যুবসমাজকে দক্ষ করে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্মকর্মসংস্থানে উৎসাহ দেওয়া এবং তরুণ উদ্যোক্তা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর দিবসটি পালন করা হয়।এছাড়া যুবঋণ বিতরণ, সফল তরুণ উদ্যোক্তাদের সম্মাননা এবং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণের কর্মসূচিও পালন করা হয়।সফল উদ্যোক্তা হিসেবে ৪ জনকে সন্মাননা স্মারক প্রদানের পাশাপাশি যুব উদ্যোক্তাদের মধ্যে ক্ষুদ্র ঋনের চেক বিতরণ করা হয়।
No Comment Yet