প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবার পেল ৫ লাখ টাকা
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ সময়: ১৬:০৮:৫৬
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক সেতুর সামনে গোপীনাথপুর এলাকায় গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে ৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে নিহতের পরিবারের আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) দেওয়া এ টাকার চেক হস্তান্তর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
চেক হস্তান্তরের সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দুর্ঘটনায় নিহত ফিরোজার পরিবারের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। বিআরটিএর মাধ্যমে এ অনুদান দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন এবং প্রতিমন্ত্রীর ছেলে মীর শাকরুল ইসলাম সীমান্তসহ স্থানীয় ব্যক্তিরা।
বিজ্ঞাপন
Anjara World Shop
এর আগে ৪ সেপ্টেম্বর বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ির ধাক্কায় নিহত হন ফিরোজা বেগম।
No Comment Yet