বগুড়ায় অনলাইনে প্রতারণা ও অবৈধ লেনদেনের অভিযোগে গ্রেফতার ৩

বগুড়া, ২২ অক্টোবর, ২০২৬ (বাসস) : অনলাইনে অ্যাকাউন্ট খুলে বেশি লাভের প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ এবং অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে বগুড়ায় ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৪টি মুঠোফোন ও ৫টি সিম কার্ড জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বগুড়া শহরের কলোনি এলাকায় আইআইটিবির প্রধান ফটকের সামনে সাতমাথা থেকে বনানীগামী সড়কের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মো. নাজিম উদ্দিন (৪২), মো. ওবায়দুর রহমান (৪০) ও মো. নুরুল ইসলাম (৪১)। নাজিম উদ্দিন ও ওবায়দুর রহমানের বাড়ি শাজাহানপুর উপজেলায়। নুরুল ইসলামের বাড়ি বগুড়া সদর উপজেলায়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন, ডিবির ওসি ইকবাল বাহার।

বিজ্ঞাপন

Anjara World Shop

ডিবি জানায়, একটি চক্র অনলাইন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা নিত। পরে ওই অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা জমা রাখলে আর্থিকভাবে লাভবান হওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে আরও টাকা সংগ্রহ করত তারা। এভাবে চক্রটি অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামিদের ব্যবহৃত মুঠোফোনে লেনদেনের তথ্য পাওয়া যায়। এ ছাড়া মুঠোফোনগুলোতে একাধিক জিমেইল অ্যাকাউন্ট ছিল। পরে ৪টি মুঠোফোন ও ৫টি সিম কার্ড জব্দ করা হয়।

0%
0%
No Comment Yet