হবিগঞ্জে বজ্রপাতে এক ব্যক্তি নিহত

হবিগঞ্জ, ৭ জুন, ২০২৬, (বাসস) : জেলার চুনারুঘাট উপজেলার হাতুন্ডা এলাকায় বজ্রপাতে রিংকু দেবনাথ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় তার ভাগিনা পিযুষ দেবনাথ (৩০) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় হাতুন্ডা এলাকার মনিন্দ্র দেবনাথের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রিংকু দেবনাথ বাহুবল উপজেলার মিরপুরের চকফাজিল গ্রামের সুরেশ দেবনাথের ছেলে। আহত পিযুষ দেবনাথ চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা এলাকার মনিন্দ্র দেবনাথের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিংকু দেবনাথ তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সন্ধ্যা ৭টায় ভাগিনা পিযুষ দেবনাথকে সঙ্গে নিয়ে টিনের ঘরের চালার ওপর উঠে পানির ট্যাংকি পরিষ্কার করছিলেন। 

বিজ্ঞাপন

Anjara World Shop

এ সময় বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে দুজনই ঘরের ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্বজনরা দ্রুত তাদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিংকু দেবনাথকে মৃত ঘোষণা করেন। আহত পিযুষ দেবনাথকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

0%
0%
No Comment Yet