চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

চাঁপাইনবাবগঞ্জ, ২৫ অক্টোবর ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ ট্রলির ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিঁটকে পড়ে হাজেরা বেগম (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। 

আজ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাজেরা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দুর্লভপুর বাজার এলাকার মৃত ছনু মিয়ার স্ত্রী। তিনি শিবগঞ্জের ফ্রিডম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে হাজেরা বেগম তার ভাই শাহজাহান আলীর মোটর সাইকেলে যোগে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদরে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা সদর উপজেলার মহারাজপুরের লালাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে আরোহী হাজেরা বেগম মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত হাজেরা বেগমকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

Anjara World Shop

এ ঘটনায় নিহত হাজেরা বেগমের ভাই মোটরসাইকেল চালক শাহজাহান আলী আহত হয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন আকন্দ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

0%
0%
No Comment Yet