বাগেরহাটে পশুর নদীতে কয়লাবাহী কার্গো জাহাজ ডুবি

বাগেরহাট, ২৭ অক্টোবর, ২০২৬ (বাসস) : জেলার মোংলা বন্দরের পশুর নদীতে ১ হাজার ২শ’ মেট্রিক টন কয়লাবোঝাই ‘এমভি ফুলবাড়ি’ নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

গতকাল সোমবার গভীর রাতে মোংলা বন্দরের পশুর নদীর সুন্দরী কোঠা এলাকায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় এ কার্গো জাহাজটি ডুবে যায়।

দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের কর্মচারীরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এম ভি ইয়াস জুপিটার’ থেকে কয়লাবোঝাই করে মোংলায় আসছিল ‘এমভি ফুলবাড়ি’ জাহাজটি। পথিমধ্যে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে ‘এমটি জান্নাতুল ফেরদৌস’ নামের অন্য একটি তেলবাহী ট্যাংকার ‘এমভি ফুলবাড়ি’ জাহাজকে ধাক্কা দিলে ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন।

এদিকে, দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজে থাকা ৯ জন স্টাফ সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে উঠতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

Anjara World Shop

কয়লা নিয়ে কার্গো জাহাজটির ঢাকার বাদামতলী যাওয়ার কথা ছিল। তবে কার্গো জাহাজটি পশুর চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় মূল চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

0%
0%
No Comment Yet