দেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ সময়: ২২:৫৮:৩৭
ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে কাজ করছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত বিএনপি সরকার ছয় মাস অতিক্রম করেছে। এই ছয় মাসে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার সেগুলো বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এ স্মরণসভার আয়োজন করে।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান ও স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, বিএমএ ও ড্যাব-এর সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, স্মরণ সভা আহ্বায়ক কমিটির সমন্বয়ক ডা. এহেতাশামুল হক তুহিন এবং সদস্য সচিব ডা. এবিএম শফিউল্লাহ প্রমূখ বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
এ জেড এম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশে একটি গুণগত মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমরা চাই, এই বিশেষায়িত হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়কে এমন একটি প্রতিষ্ঠানে পরিণত করতে চাই, যাতে মানুষ সেবা নিয়ে সন্তুষ্ট হতে পারবেন।
No Comment Yet