সিরাজগঞ্জে চলতি মৌসুমে ধান-চাল সংগ্রহ শুরু 

সিরাজগঞ্জ, ১৩ মে, ২০২৬, (বাসস) : জেলার উল্লাপাড়া উপজেলায় অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে খাদ্য বিভাগের আয়োজনে উপজেলার আর/এস খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজ, ওসি এলএসডি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেন আজাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহজাহান আলী, সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

Anjara World Shop

উপজেলা খাদ্য বিভাগ থেকে জানা গেছে, কৃষকদের কাছ থেকে এ বছর কৃষি অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করে স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে ধান চাল সংগ্রহ করা হবে।

0%
0%
No Comment Yet