ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠিত
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ সময়: ০০:১০:১৫
ব্রাহ্মণবাড়িয়া, ২ অক্টোবর, ২০২৬ (বাসস) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুতের ঘটনায় বন্ধ থাকার পর ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার পর দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এছাড়া লাইনচ্যুতের ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে ঢাকা রেলওয়ে বিভাগ।
আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক বাসস’কে জানান, বিকেলে একটি উদ্ধারকারী ট্রেন আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় স্টেশনের ইয়ার্ডের কাছে ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া দুর্ঘটনায় স্বপন নামে রেলওয়ের এক কর্মী আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার শুরু করেন রেলকর্মীরা। তাদের চেষ্টায় সন্ধ্যা ৭টার পর দুর্ঘটনা কবলিত ট্রলিটি উদ্ধার করা হয়। এতে ডাউন লাইনে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
বিজ্ঞাপন
Anjara World Shop
No Comment Yet