সন্ত্রাসী তৎপরতার অভিযোগে রাজশাহীতে নিষিদ্ধ দলের দুই নেতাকর্মীসহ গ্রেফতার ৩২

রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে (অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২) গত ২৪ ঘণ্টায় ৩২ জনকে গ্রেপ্তার করেছে নগর পুলিশ। এদের মধ্যে একজন রাসিকের সাবেক কাউন্সিলরও রয়েছে।

অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ২২ জন রয়েছেন। অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ গ্রেপ্তারকৃত দুজন হলো, হাফিজুল ইসলাম (৩২) এবং মো: শহীদুল ইসলাম পচা (৪০)। এদের মধ্যে হাফিজুল রাজশাহী মহানগরীর কর্ণহার থানার তেতুলিয়াডাঙ্গা এলাকার ইয়ামিন আলীর ছেলে এবং শহীদুল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবাপাড়া এলাকার মৃত নাসিম উদ্দিনের ছেলে ও রাসিকের সাবেক কাউন্সিলর সৈয়দা। দুজনেই দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ নেতা। 

বিজ্ঞাপন

Anjara World Shop

 গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

0%
0%
No Comment Yet