খাগড়াছড়ির মাটিরাঙ্গার দুর্গম অঞ্চলে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক, প্রত্যন্ত ও দুর্গম এলাকার দুস্থ এবং অসহায়দের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা করেছে। সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচির আওতায় এ মানবিক সহায়তা প্রদান করা হয়। অসহায়দের মাঝে এসব মানবিক সহায়তা প্রদান করেন মাটিরাঙ্গা সেনা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন আওতাধীন সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মানবিক সহায়তা হিসেবে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটিকে একটি হারমোনিয়াম, রাধাকৃষ্ণ মন্দিরে এক সেট সাউন্ড সিস্টেম, সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী, এবং কার্বারী ও ভিডিপি সদস্যদের আর্থিক সহায়তা প্রদান, ও পঞ্চাশ জন শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
এছারাও মাটিরাঙ্গা সেনা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সুমাইয়া ইসলাম ও ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রিজভী স্থানীয় পাহাড়ি ও বাঙালি প্রায় তিন শতাধিক জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন। এসময় মাটিরাঙ্গা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে মানবিক ও বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকার ভোগী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী জানান, প্রত্যন্ত অঞ্চলের পাহাড়ি ও বাঙালিরা টাকার অভাবে মানসম্মত চিকিৎসা সেবা নিতে পারে না। মাটিরাঙ্গা জোন আজ ঘরের দুয়ারে এসে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছে, এজন্য জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাটিরাঙ্গা জোনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বিজ্ঞাপন

Anjara World Shop

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি জানান, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ি বাঙালি সকলের জন্য এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0%
0%
No Comment Yet