হাবিপ্রবিতে ৪র্থ মেরিটে অনার্স ভর্তি, ১২০টি ফাঁকা আসনে ৫ম ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ০৬ মে ২০২৬ সময়: ১৬:২১:২৮
দিনাজপুর, ৬ মে, ২০২৬ (বাসস) : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ৪র্থ মেরিটে ভর্তি শেষে ১২০টি ফাঁকা আসনে ৫ম ধাপে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১ টায় দিনাজপুর হাবিপ্রবি'র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলামা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি তার প্রেরিত বার্তায় জানায়, গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি তাকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করতে নিশ্চিত করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি কার্যক্রমে চতুর্থ ধাপে শিক্ষার্থী ভর্তি শেষে বর্তমানে ১২০টি আসন ফাঁকা রয়েছে। এসব আসনের মধ্যে ‘এ’ ইউনিটে আসন ফাঁকা রয়েছে ১৬টি, ‘বি’ ইউনিটে ৭৭টি, ‘সি’ ইউনিটে ১১টি, ‘ডি’ ইউনিটে ১৬'টি ও আর্কিটেকচার বিভাগে আসন ফাঁকা রয়েছে দু’টি।
বিজ্ঞাপন
Anjara World Shop
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮’টি অনুষদের ২৩’টি ডিগ্রির জন্য ২০২৬ শিক্ষাবর্ষের ৫ম ধাপের ভর্তি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য প্রার্থীদের আগামী ১০ মে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের তৃতীয় তলায় অবস্থিত নির্ধারিত বুথে রিপোর্টিং করতে হবে।
উল্লেখিত সময়ের পর আর কারো রিপোর্টিং নেয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
No Comment Yet