মঠবাড়িয়ায় কোস্টগার্ডের অভিযানে দুইটি ফিশিং ট্রলার জব্দ, গ্রেপ্তার ১৫

পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদীর বড় মাছুয়া এলাকায় বিশেষ অভিযানে দুইটি ফিশিং ট্রলার জব্দ ও ১৫ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন । এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে মঠবাড়িয়া থানায় সামুদ্রিক আইন ২৮ ধারায় একটি মামলার দায়ের করেন। মামলা শেষে গ্রেফতার দেখিয়ে ১৫জন জেলেকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে তথ্যটি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস।

মঠবাড়িয়া মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে কোস্টগার্ড ও মঠবাড়িয়া মৎস্য অফিস উপজেলার মাছুয়া বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে নিষিদ্ধ ঘোষিত জাল, সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তীতে আরিয়ান -২ এবং অন্য একটি ফিশিং ট্রলার জব্দ ও ১৫ জন জেলেকে আটক করে মঠবাড়িয়া থানায় নিয়ে আসে। পরে কোস্টগার্ড পশ্চিম বাদী হয়ে মামলা করেন আইনি প্রক্রিয়া শেষে  বৃহস্পতিবার (৮ জানুয়ারি ) জেল হাজতে প্রেরণ করা হয়।

উপজেলার সিনিয়র  মৎস্য অফিসার মো. মোজাম্মেল হক বলেন, গভীর রাতে মাছুয়া এলাকায় গভীর সাগরে মাছ ধরার নিষিদ্ধ ট্রলিং  ট্রলার অবস্থানের খবর পায় কোস্ট গার্ড। তিনি আরও জানান, পরে কোস্ট গার্ডের একটি দল সেখানে অভিযান চালিয়ে ট্রলারটি জব্দ করে। তাদের ইলিশ মাছ ধরার অনুমতি থাকলেও তারা সামুদ্রিক মাছ ধরার জন্য সমুদ্র যেতো। তাদের অনুমতি পত্র দেখাতে পারেননি। 

বিজ্ঞাপন

Anjara World Shop

এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান,  থানায় একটি মামলা হয় সেখানে  দুইটি ফিশিং ট্রলার জব্দ দেখানো হয়েছে এবং ১৫ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের  মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

0%
0%
No Comment Yet