সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের বিনাশ্রম কারাদণ্ড

ফরিদপুরের সালথা উপজেলায় মাদক সেবনের দায়ে চার যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— সাইফুল ইসলাম (৪০), কামাল সরদার (৪০), মো. বাবলু মাতুব্বর (৩৫) ও হোসেন ফকির (৩৭)।

বিজ্ঞাপন

Anjara World Shop

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের সময় চারজনকে আটক করে৷ এসময় উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি সাইফুল ইসলাম ও কামাল সরদারকে ২০০ টাকা করে এবং বাবলু মাতুব্বর ও হোসেন ফকিরকে ১০০ টাকা অর্থদন্ড দেন।

0%
0%
No Comment Yet