পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয় ও শেকৃবিতে দুদকের অভিযান
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ সময়: ০৮:৪৭:১৪
ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ (বাসস): পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল নিবন্ধনে রাজস্ব ফাঁকি এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দরপত্রে অনিয়মের অভিযোগে পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের উদ্যোগে এসব অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রামের পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে কম মূল্যে দলিল নিবন্ধনের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগে দুদকের চট্টগ্রাম-২ জেলা কার্যালয়ের একটি দল অভিযান চালায়।
অভিযানকালে দলটি সংশ্লিষ্ট কার্যালয় সরেজমিন পরিদর্শন করে রেকর্ডপত্র সংগ্রহ করে। প্রাথমিক পর্যালোচনা ও সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতে চারতলা ভবনের তথ্য গোপন করে দলিল নিবন্ধনের মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়টি প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
এদিকে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম এবং নির্দিষ্ট ঠিকাদারদের অনুকূলে দরপত্র মূল্যায়ন প্রভাবিত করে সরকারি কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে অপর একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানকারী দল অভিযোগসংশ্লিষ্ট বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শন ও নথিপত্র সংগ্রহ করে।
No Comment Yet