‎পটুয়াখালীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতায় প্রেস ব্রিফিং

‎​বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলোর ব্যাপক প্রচার ও জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পটুয়াখালীতে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
‎
আজ ‎বুধবার (১৩ মে) বেলা ১২টায় জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা পরিবার পরিকল্পনা অফিসের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে জেলা সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদারের সভাপতিত্বে হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি। ‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শহীদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন। ‎

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet