রাজশাহীতে ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলিপুর বাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।   এ সময় একটি দোকান থেকে অবৈধভাবে মজুতকৃত ৫০০ লিটার পেট্রল জ্বালানি তেল জব্দ করা হয়। ‎শনিবার (৪ এপ্রিল) সকালে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু।

‎অভিযানের সময় জব্দ ৫০০ লিটার তেল তাৎক্ষণিকভাবে উপস্থিত সাধারণ ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিতরণ করা হয়।  এ সময় দোকান মালিক বাচ্চুর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা দায়ের ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু জানান, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছে- এমন সংবাদের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়। 

বিজ্ঞাপন

Anjara World Shop

তিনি বলেন, অধিক মূল্যে পণ্য বিক্রি এবং সরকারি নির্দেশনা অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

0%
0%
No Comment Yet