দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন 

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী এম নাসের রহমান বলেছেন, “ধানের শীষ ছাড়া আপনাদের দেখভাল করার কেউ নাই। ধানের শীষ ছাড়া আপনাদের দেখভাল করবে কে? বিএনপি ছাড়া তো আপনাদের পাশে কে আছে?” আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারে টানা দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে জেলা বিএনপির আয়োজনে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মৌলভীবাজার জেলা, সদর ও রাজনগর উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সভা হয়। আর বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে রাজনগর ও মৌলভীবাজার সদর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম নাসের রহমান।

দুটি সভাতেই হিন্দু নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ভোট ও সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেন। গতরাতের সভায় নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে দেওয়া দিকনির্দেশনার ভূয়সী প্রশংসা করেন।

এম নাসের রহমান বলেন, “ধানের শীষ ছাড়া আপনাদের দেখভাল করার কেউ নাই। ধানের শীষ ছাড়া আপনাদের দেখভাল করবে কে? বিএনপি ছাড়া তো আপনাদের পাশে কে আছে?” তিনি আরও বলেন, “এই জামায়াতে ইসলামী কখনোই এদেশের ক্ষমতায় আসবে না। আর যদি কোনোভাবে ক্ষমতায় আসে, তাহলে আপনারা এদেশে শান্তিতে থাকতে পারবেন না।

তিনি আরও বলেন, “এদেশে সবাই আমরা সমান নাগরিক। বাংলাদেশ হচ্ছে হিন্দু–মুসলমান সম্প্রীতির দেশ। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের ভোটারদের ভোটের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

হিন্দু সম্প্রদায়ের জন্য সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, “হিন্দু ধর্মাবলম্বীদের জন্য যেসব সাহায্য–সহযোগিতা দরকার, সবই আমি করবো। বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আগের সরকারের চেয়েও বেশি অনুদানের ব্যবস্থা করবো।

বিজ্ঞাপন

Anjara World Shop

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার অংশ হিসেবে জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক ভাতা ও দুই ঈদে বোনাসের পাশাপাশি হিন্দু ধর্মের পুরোহিতদের জন্য মাসিক ভাতা, দুর্গাপূজায় বোনাস ও সরকারি গ্রেডের মর্যাদা দেওয়া হবে। খ্রিস্টান ধর্মের পাদ্রিরাও একই সুবিধা পাবেন।

মৌলভীবাজার জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার দাশের সভাপতিত্বে এবং রাজনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুপক দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত দিনের সভায় বক্তব্য দেন জেলা বারের সিনিয়র অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, রাজনগর সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রজত কান্তি গোস্বামী, ধর্মীয় প-িত নিরঞ্জন গোস্বামী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট রুনুকান্ত দত্ত, সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাশ চৌধুরী, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব অ্যাডভোকেট গোবিন্দ মোহন পাল, অ্যাডভোকেট রজত কান্তি অর্জুনসহ সনাতন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

এম নাসের রহমানও অতীতের মতো হিন্দু সম্প্রদায়ের সকল কাজে সহযোগিতা করার আশ্বাস দেন এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

0%
0%
No Comment Yet