জামায়াত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দুর্বৃত্তের হামলায় আহত
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ সময়: ০৮:০৫:১২
ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের ভাঙ্গা উপজেলায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০.৩০ দিকে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের সার্ভিস লেনের তারাইল বাসস্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা তাকে হেলমেট পরে একাধিক মোটরসাইকেলে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হামলার শিকার নুর আলম মুন্সি (৪০) নামে এক জামায়াত নেতাকে।
আজ সন্ধ্যায় বাংলাদেশ জামায়েত ইসলামী ভাঙ্গা পৌর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়েত নেতারা জানান।
আহত জামায়াত নেতা নুর আলম ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের জামায়াত ইসলামীর নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি এবং আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের বাসিন্দা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাঙ্গা উপজেলার রোকন ইলিয়াস মুন্সির পুত্র।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নুর আলম বলেন, আমি জামায়াত ইসলামী প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনের নির্বাচনী হ্যান্ডবিল আনতে মালিগ্রাম অফিসে যাচ্ছিলাম। পথে মোবাইল একটি কল আসলে আমি মোটরসাইকেলটি পাশে দাঁড় করিয়ে ফোনে কথা বলছিলাম। তখন হেলমেট পরা একাধিক মোটরসাইকেলে এসে অজ্ঞাত সন্ত্রাসীরা আমার মাথায় এলোপাতাড়ি কোপ দেয় এবং বলে তুই আর জামায়াতের প্রার্থীর কাজ করিস না। সন্ত্রাসীরা হেলমেট পরার কারণে আমি কাউকে চিনতে পারিনি।
বিজ্ঞাপন
Anjara World Shop
বাংলাদেশ জামাত ইসলামী নেতারা সংবাদ সম্মেলনে আরো বলেন, আমাদের দলের নেতা নুর আলমকে যে বা যাহারা আক্রমণ করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সাথে সাথে ভাঙ্গা থানাতে মৌখিকভাবে জানিয়েছে এবং তাড়াতাড়ি আমরা লিখিতভাবে অভিযোগ দায়ের করব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোহাম্মদ ফরিদুল হুদা, সহকারী পরিচালক ফরিদপুর-৪ নির্বাচন কমিটি, বাংলাদেশ জামাতে ইসলামী। মো. রিপন সিকদার, সহকারে সদস্য সচিব- ফরিদপুর-৪ নির্বাচন কমিটি, বাংলাদেশ জামাতে ইসলামী। অ্যাডভোকেট একরাম আলী শিকদার, হেট লিগ্যাল টিম- ফরিদপুর স্যার নির্বাচন কমিটি, বাংলাদেশ জামাতে ইসলামী ও মফিজুর রহমান (মাসুদ) সরকারি সদস্য সচিব ফরিদপুর-৪ নির্বাচন কমিটি বাংলাদেশ জামাতে ইসলামী সহ বাংলাদেশ জামাত ইসলামী সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ভাঙ্গা থানার ওসি আব্দুল আলীম বলেন, হামলার বিষয়টির কথা শুনেছি। এ ব্যাপারে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
No Comment Yet