বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ০২ মে ২০২৬ সময়: ০২:০২:৩৫
নারায়ণগঞ্জ বন্দরে ছিনতাইয়ের অভিযোগ তদন্তে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ।
এ সময় ছিনতাইকারীরা মারধর করে পুলিশের একটি শর্ট গান লুট করে নিয়ে যায় এবং পুলিশের দুই সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লুন্ঠিত অস্র উদ্ধার এবং জড়িত সন্দেহে ৩ জন কে আটক করা হয়েছে।জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার (১ মে) রাত ২:৩০ টার দিকে উপজেলার পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মদনগঞ্জ ফাড়ীর সহকারী উপ-পরিদর্শক সোহেল রানা ও কনস্টেবল ফয়সাল হোসেন আহত হয়েছেন।
ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদেরকে জখম করেছে উল্লেখ করে তারেক আল মেহেদী জানান,খবর পেয়ে থানা পুলিশের অপর একটি দল অভিযান চালিয়ে চার ঘন্টা পর সকাল সোয়া ৬ টার দিকে একই এলাকায় একটি গাছের নিচে থেকে লুট হওয়া অস্ত্রটি উদ্ধার করে।
বিজ্ঞাপন
Anjara World Shop
থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, রাতে তিনজন যুবক ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে টহলে থাকা এএসআই সোহেল রানার নেতৃত্বে একটি টিম প্রাথমিক তদন্তের জন্য ঘটনাস্থলে যায়।পুলিশের উপস্থিত টের পেয়ে ১০/১৫ জন ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করে। এতে কনস্টেবল ফয়সাল ও এএসআই সোহেল রানা গুরুতর জখম হন।পরে পুলিশের আরেকটি দল খবর পেয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কনস্টেবল ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
জানতে চাইলে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।দ্রুতই ঘটনার বিষয়ে নিশ্চিত করা যাবে।
No Comment Yet