দেবহাটায় জাতীয় যুব দিবসে র‌্যালী ও আলোচনা সভা

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার ১ নভেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মুখ থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী। দেবহাটা উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুলমুনতাহা, দেবহাটা থানার এসআই ইব্রাহীম মোল্লা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, ফ্রিল্যান্সিং প্রশিক্ষনের কো-অর্ডিনেটর রাজিব আহমেদ, ফ্রিল্যান্সিংয়ের উপরে প্রশিক্ষনপ্রাপ্ত তরিকুল ইসলাম, সফল আত্মকর্মী রুবিনা আক্তার, সফল আত্মকর্মী সাইদুল ইসলাম, আমাদের টিমের নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মনি, সফল আত্মকর্মী সুমন খান, দরদী সংগঠনের দেবহাটা উপজেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ সেলিমুজ্জামান প্রমুখ। পরে সফল যুব সংগঠনকে অনুদানের চেক ও যুবঋনের চেক বিতরন এবং সফল আত্মকর্মী ২ জনকে পুরষ্কার বিতরন করা হয়।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet