বরিশালে বিএনপির মতবিনিময় সভায় নেতাকর্মীদের বিক্ষোভ

কাউন্সিলরদের ভোটে সব কমিটি গঠনের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীদের একটি অংশ। রোববার দুপুরে বরিশাল নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে বরিশাল ক্লাবে যায় তারা।

এ সময় ক্লাব মিলনায়তনে বিএনপির বিভাগীয় মতবিনিময় সভা চলছিল। সভায় উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় টিম প্রধান এবং দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল আউয়াল মিন্টু। বিক্ষোভকারীরা তার কাছে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠনের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রাজন ও সাবেক সদস্য সচিব আকতার হোসেন মেবুলসহ তাদের অনুসারী নেতাকর্মীরা।
বিএনপি নেতা নজরুল ইসলাম খান রাজন বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন হয়ে আসছে। কিন্তু বিভাগীয় সাংগঠনিক সম্মেলনে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিন পকেট কমিটি করতে অপতৎপরতা চালাচ্ছে। তাই আমরা বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপির বিভাগীয় টিম প্রধানের কাছে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠনের কথা জানিয়েছি। তিনি আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন। কমিটিতে অনিয়ম হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet