নারায়ণগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ, ৫ জুন, ২০২৬, (বাসস): জেলার আড়াইহাজার উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত দুই ভাই হলো, রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) ও সাফওয়ান (৭)। এর মধ্যে আকিবুল স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল এবং সাফওয়ান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি কাটাতে দুই ভাই নানা বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে নানা বাড়ির পুকুরে গোসল করতে নেমেছিল তারা। সাঁতার না জানায় পুকুরের গভীর পানিতে তলিয়ে যায় দুই ভাই। 

কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের দেহ পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন।

বিজ্ঞাপন

Anjara World Shop

এরপর তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

0%
0%
No Comment Yet