যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে ৩৩ জন গ্রেফতার
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ সময়: ১৭:৩৫:৫৫
ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো— বিল্লাল হোসেন (২৫), মো. রুবেল (৩৫), মো. রুবেল ওরফে রাকিব (২৮), মো. আশিক (২৬), বেলাল হোসাইন, মো. সুজন, মো. রিয়াদ হোসেন, নাহিদ হাসান শান্ত, মো. সাব্বির (১৮), ইছাক (২৩), আরমান (১৮), ইমন হোসেন, মো. রাসেল (২৬), মো. রাজু হোসেন চৌকিদার (২৬), মো. রাকিবুল হাসান (১৮), মো. মারুফ (১৮), মো. রিফাত হোসেন (১৮), রামিম মোল্লা (১৮), প্রাঙ্গন হাসান পিয়াস (১৮), মেঘলা (১৮), শামীম (২৫), ওয়াসিম মোহাম্মদ জসীম (২৬), সাগর হালদার (২৪), মো. সাব্বির (১৯), সাইফুল ইসলাম (২৭), রাফসান আহমেদ সজিব, মো. মনির হাওলাদার (৩৫), মো. জনি (২২), মো. শুভ (১৯), মো. আসিফ (২৪), মো. হৃদয় (২০), মো. সোহান ও একজন আইন লংঘন করে সংঘাতে জড়িত শিশু।
বিজ্ঞাপন
Anjara World Shop
No Comment Yet